,

পশ্চিমবঙ্গে মুসলিম বসতিতে হামলা, ঘর ছাড়া হাজারো মানুষ

hamla-1-550x366ভারতের পশ্চিমবঙ্গে আশুরার অনুষ্ঠানে হামলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে ঘরছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছে হাজারো মুসলমান। এ দাঙ্গাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে স্থানীয় রাজনীতিবিদরা। ফলে সেখানকার স্থানীয় মুসলমানদের নিরাপদ জীবন যাপন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি সূত্রে, উত্তর২৪ পরগোনাহ এলায় চলমান সংঘাতের কারণে হাজারো মানুষ ঘরছাড়া। গঙ্গা নদীর পাশে অবস্থিত ব্লুরপারায় যেখানে ৪০ থেকে ৫০ টি মুসলিম বসতি রয়েছে, সেখানকার মুসলমানরা গত ছয় দিন যাবত ঘরছাড়া আছেন। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনও কোন উদ্যোগ নিচ্ছে না।
ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিপীড়িত জনগোষ্ঠী বলেন, আশুরা অনুষ্ঠানের পর প্রথমে তাদের ওপর হামলা হয়। তাদের বাড়ি ঘর থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ, কাউন্সিলর, মেম্বার এসেম্বেলীর কাছে বিচার চাওয়া হলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। কিন্তু বিজেপির নেতারা বলেছেন, তারা জীবন বাঁচাতে চাইলে যেন সেখান থেকে চলে যায়। এরপর ঘরবাড়ি থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হয় ও তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
তবে স্থানীয় লোকজন দাবি করেন, এ সহিংসতা ক্ষমতাশীল দলের নেতারা, আরএসএস ও বিজেপির নেতারা মিলে সৃষ্টি করেন এবং জেনে শুনে আশুরার অনুষ্ঠানে হামলা চালান। প্রশাসনের আগে থেকে জানা থাকলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি।
ভারতীয় টিভি চ্যানেলের দাবি, কয়েকটি টিভি চ্যানেলে দেখানো হয়েছে মুসলিম বসতিতে অবস্থিত হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা করা হয়েছে। তবে এনডিটিভির প্রতিনিধির প্রতিবেদনে দেখা যায়, মুসলিম বসতিতে অবস্থিত হিন্দুদের বাড়ি ঘর ও মন্দিরগুলো নিরাপদ রয়েছে। মুসলিম যুবকরা জানান, তারা মন্দিরগুলো নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। সেখানকার ফ্যাক্টরিগুলোতে কর্মরত হিন্দু যুবকদেরও কোন ক্ষয় ক্ষতি হয়নি। তবে সেখানে কিছু রাজনৈতিক নেতারাই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

সূত্র : দৈনিক পাকিস্তান

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে