,

ভায়াগ্রার চেয়েও শক্তিশালি যে কফি

131232this_coffee_might_just_work_better_than_viagraমালয়েশিয়া ভিত্তিক কম্পানি স্টিফ বুল হারবাল কফি একটি তাৎক্ষণিক হারবাল কফি পাউডার বিক্রি করে। এই কফি পুরুষদের যৌন সক্ষমতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে বলে জানায় কম্পানিটি। এই কফিতে বেশ কিছু উত্তেজক উপাদান যুক্ত করা হয়েছে। এর একটি হলো টঙ্গকাট আলি। মালয়েশিয়া এবং এর আশেপাশের এলাকায় উৎপন্ন হয় এই অতিরঞ্জিত কামোদ্দীপক প্রাকৃতিক খাদ্য উপাদানটি।
ম্যাকা রুট, একটি দক্ষিণ আমেরিকান উদ্ভিদ যা ব্রোকোলির সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যেও যৌন উদ্দীপক উপাদান থাকতে পারে। আরেকটি দক্ষিণ আমেরিকান উদ্ভিদ হলো গুয়ার্না। কফি বীজের চেয়েও দ্বিগুন ক্যাফেইন আছে এতে।
স্টিফ বুলের ওয়েবসাইটে বলা হয়েছে, এই উপাদানগুলো এশিয়া এবং দক্ষিণ আমেরিকার মানুষেরা শত শত বছর ধরে ব্যবহার করে আসছেন। যৌন স্বাস্থ্য, ইন্দ্রিয় এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধনের জন্য এই উপাদানগুলো ব্যবহৃত হয়। কম্পানিটি দাবি করেছে তাদের কফির প্রভাব দুই থেকে তিন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
তবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষাগারের এক বিশ্লেষণে দেখা গেছে, পণ্যটিতে ডিসমেথাইল কার্বোডিনাফিল নামের একটি উপাদানও রয়েছে। পণ্যটি প্যাকেটজাত করার সময় অবশ্য কম্পানি এই উপাদানটির কথা প্যাকেটের গায়ে লিখতে ভুলে গেছে।
ডিসমেথাইল কার্বোডিনাফিল এর কাঠামো অনেকটাই ভায়াগ্রার প্রধান উপাদান সিলডেনাফিল এর মতো। এফডিএ এর মতে এই অঘোষিত উপাদানটি কিছু ওষুধে থাকা নাইট্রেটের মতোও কাজ করতে পারে। যা রক্তচাপ বিপজ্জনকভাবে কমিয়ে দিতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলোস্টেরল বা হৃদরোগে আক্রান্ত পুরুষরা প্রায়ই নাইট্রেট গ্রহণ করে থাকেন।
সূত্র: ফক্স নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে