,

গর্ভবতী অবস্থায় সম্পর্কে টানাপড়েন? এটি আপনার সন্তানের সংক্রমণের ঝুঁকি বাড়াবে

103732pregnant_3নিউজ ডেস্ক : গর্ভবতী অবস্থায় নারীদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এ সময় এমনকি সম্পর্কে টানাপড়েনও এড়িয়ে চলতে হবে। অন্যথায় তা সন্তানের নানা ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়াবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
গর্ভবতী নারীরা যদি সম্পর্কের ক্ষেত্রে অসন্তুষ্ট থাকেন কিংবা সম্পর্কে টানাপড়েন চলে তাহলে তা সন্তানের জন্যও বেশ কয়েকটি বিপদ ডেকে আনতে পারে। এসব বিপদের মধ্যে রয়েছে সন্তানের সাধারণ ঠাণ্ডা থেকে শুরু করে পেটের সমস্যা ও কানের সংক্রমণ। আর এসব সমস্যা শিশুর জীবনকেও বিপন্ন করতে পারে।
এ বিষয়ে গবেষণাটি করেছেন নরওয়ের ইউনিভার্সিটি অব বার্জেনের গবেষকরা। গবেষকদলের  সদস্য রজার একেবার্গ হেনরিকসেন বলেন, ‘আপনি যদি গর্ভবতী নারীদের মাঝে সবচেয়ে কম সন্তুষ্ট নারীদের সঙ্গে সর্বাধিক সন্তুষ্ট নারীদের তুলনা করেন তাহলে এ বিষয়টি বুঝতে পারবেন। অসন্তুষ্ট নারীদের মাঝে অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি।’
তিনি আরও বলেন, ‘যে নারীরা গর্ভধারণের সময় তাদের সম্পর্ক বিষয়ে অসন্তুষ্টির কথা প্রায়ই প্রকাশ করেন তাদের সন্তানরা প্রথম বছরে অন্যদের তুলনায় বেশি অসুস্থ থাকে।’
এ বিষয়ে অনুসন্ধানের জন্য আটটি সংক্রামক রোগকে বিবেচনা করেন গবেষকরা। এতে সাধারণ ঠাণ্ডা থেকে পেটের সমস্যা ও কানের সংক্রমণকেও বিবেচনা করা হয়।
এর কারণ হিসেবে গবেষকরা অনুমান করছেন মানসিক চাপের বিষয়টি। সম্পর্ক নিয়ে টানাপড়েন কিংবা অসন্তুষ্টি মানসিক চাপ সৃষ্টি করে।  মানসিক চাপ মানুষের উদ্যম নষ্ট করে। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকে না। মানসিক চাপের কারণে নানা ধরনের সমস্যা তৈরি হয়, যার প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের ওপরেও। আর এতে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা