,

ইসরায়েলের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুলনা

নিজস্ব প্রতিবেদক :সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার তুলনা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে তিনি মন্তব্য করেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর মতো করে ভারতীয় সেনাবাহিনীও তাদের সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষমতা দেখিয়ে দিয়েছে।

8b6b0e8f530ab4281bd5266823380d51-5805e60224a08

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো হিমাচল প্রদেশ সফরে গিয়ে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।
কাশ্মিরে ভারতের দমননীতি আর পাকিস্তান-সংশ্লিষ্ট জঙ্গি হানার পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর (বুধবার) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে। ঘটনাকে ভারতের দিক থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রমাণ করে তাদের সামরিক শক্তি জানান দেওয়ার চেষ্টা করা হলেও পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের দাবিটি একটি ভ্রম। মিথ্যে প্রভাব তৈরির জন্য ভারতীয়রা ইচ্ছে করে এমনটা করছে।
ভারতের কথিত ওই সার্জিক্যাল স্ট্রাইক হওয়া না হওয়ার প্রশ্নে দুই দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও শীর্ষ সংবাদমাধ্যমগুলোর অব্যাহত আত্মপ্রচারণার ধারাবাহিকতাতেই মঙ্গলবার হিমাচল প্রদেশে গিয়ে ওই প্রসঙ্গ তোলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম হিমাচল প্রদেশ সফর। এদিন হিমাচলের মান্ডিতে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় বিভিন্ন ইস্যুর পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গটিও উঠে আসে। মোদি বলেন, ‘যে ভারতীয় সেনাবাহিনীর কথা সবাই বলাবলি করছে’ সেটি এখন দাম্ভিক ইসরায়েলি বাহিনীর মতো দক্ষ। তিনি বলেন, ‘প্রত্যেকে আমাদের সেনাবাহিনীর কথা বলছে। একই ধরনের দক্ষতা এতোদিন ইসরায়েলি বাহিনীর ছিল বলে আমরা শুনে আসছিলাম। কিন্তু এখন সবাই জানে ভারতীয় বাহিনীরও কোনও কমতি নেই।’

অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য চালু করা ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন স্কিম প্রসেঙ্গ বলতে গিয়ে তার সরকারের প্রশংসা করেন মোদি। তিনি বলেন, ‘৪০ বছর ধরে ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন স্কিমের উদ্যোগটি ঝুলিয়ে রাখা হয়েছিল। আমাদের সরকারই সে প্রকল্প বাস্তবায়ন করেছে। এরমধ্য দিয়ে কেবল সেনা সদস্যরাই নয়, তাদের পরিবারও এখন আমাদের আশির্বাদ করে।আমরা এ খাতে সাড়ে ৫ হাজার রুপি বরাদ্দ দিয়েছি এবং শিগগিরই বাকি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছি।’

২০১৭ সালে হিমাচলে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে এবার হিমাচল প্রদেশ সফরে গেলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী পৌছানোর আগে আগে হিমাচলের রেনুকা বাঁধ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ ত্বরান্বিত করতে সাড়ে চারশো কোটি রুপি অনুদান দিয়েছে কেন্দ্র। হিমাচলে তিনটি জলবিদ্যুৎ প্রকল্প কাজের উদ্বোধনও করেন ভারতের প্রধানমন্ত্রী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে