,

ট্রাম্পকে ‘ঘ্যান ঘ্যান’ বন্ধ করতে বললেন ওবামা

 
আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাবি, আট নভেম্বরের নির্বাচনে চূড়ান্ত কারচুপি হবে এবং তা হবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে। জবাবে প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, “আমি জীবনেও দেখিনি কোন প্রেসিডেন্ট প্রার্থী ভোট হবার আগেই আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। এটা নজিরবিহীন। এরকম অভিযোগের কোন ভিত্তি নেই”।

160112-obama-1101p_1d16238ca868f5d9b1eb70c950d8f03f-nbcnews-fp-1200-800

একই সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া ট্রাম্পকে ভোট পাওয়ার পরামর্শ দিয়ে ওবামা বলেন, ”এমন অযথা ঘ্যান ঘ্যান বন্ধ করুন এবং কিভাবে কিছু ভোট পাওয়া যায় তার চেষ্টা করুন”।

ইতালিতর প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এখন আমেরিকায়। মঙ্গলবার তাকে নিয়ে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। সেখানে ট্রাম্পের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-প্রীতিরও কড়া সমালোচনা করেন ওবামা।

আমেরিকার রাজনীতিতে বহু বছর ধরেই যেখানে রুশ-মার্কিন সম্পর্ক স্পর্শকাতর একটি ব্যাপার সেখানে এক রেডিও অনুষ্ঠানে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে এসেছেন যে, ৮ নভেম্বরের নির্বাচনে জিতলে ক্ষমতা গ্রহণের আগেই তিনি রাশিয়া গিয়ে পুতিনের সাথে বৈঠক করে আসবেন।

শুধু বারাক ওবামাই নয়, গত বেশ কদিন ধরেই প্রায় সব পক্ষেই তোপের মুখে আছেন ট্রাম্প। বিশেষ করে কিছু কথোপকথন ফাঁস এবং যৌন নিপীড়নের কিছু অভিযোগ ওঠায় নারীদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে জনমত জরিপগুলোতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে