বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারিয়ে যেতে আসিনি : মিরাজ

mirazস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দলে থাকলেও টিম ম্যানেজম্যান্ট ব্যাট কিংবা বোলিং করতে নামায়নি তাকে। কারণ হিসেবে হয়তো ছিল নতুন এই অস্ত্রকে টেস্টের আগে ইংলিশদের সামনে ‘খোলা বই’ করে না দেওয়া। তিনি মেহেদি হাসান মিরাজ-ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত প্রথম টেস্টের টাইগারদের নবীন সদস্য।

দল ঘোষণার পর মাঝখানে কেটে গেছে দুইদিন। কিন্তু কখনও মুখোমুখি হওয়া হয়নি সংবাদ মাধ্যমের সামনে।

মিরাজ চট্টগ্রামে আসার পর থেকেই জাতীয় দলের সঙ্গে থেকে নীবিড় অনুশীলন করে যাচ্ছিলেন। কখনও ব্যাটিং কোচ, কখনও বোলিং কোচ আবার কখনও ফিল্ডিং কোচকে নিয়ে পড়ে থাকতে দেখা গেছে তাকে। পাশাপাশি কোচিং স্টাফদের তাকে নিয়ে বেশি নজরদারী দেখা গেছে শুরু থেকেই। তাই কথা বলার ফুসরতও তেমন মেলেনি তার।

প্রথম টেস্টের দলে সুযোগ পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলনেতা।

জাতীয় দলে ক্যারিয়ারের শুরু থেকেই আত্মবিশ্বাসী মিরাজ বলতে থাকেন, ‘এক বা দুই বছর ভালো ক্রিকেট খেললাম-তারপর হারিয়ে যাবো। তা আমি চাই না। হারিয়ে যেতে আসিনি আমি। বাংলাদেশ দলকে ১০-১৫ বছর সাপোর্ট দিতে চাই। ততদিন ভালো ক্রিকেট খেলেই টিকে থাকতে চাই।’

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অসামান্য অধিনায়কত্বের আড়ালে প্রায়ই তার অনবদ্য ইনিংস আর দুর্দান্ত বোলিংগুলো তেমনভাবে চোখে পড়েনি কারও। অনেকে ইতোমধ্যেই তাকে ভবিষ্যতের অধিনায়কও ভাবা শুরু করছেন। তবে সেসবে না গিয়ে মেহেদি হাসান জাতীয় দলের ক্যারিয়ারে পুঁজি হিসেবে নিতে চান অনূর্ধ্ব-১৯ এ খেলার অভিজ্ঞতাটাকেই।

তিনি জানান, ‘আমি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দীর্ঘদিন খেলেছি। এই অভিজ্ঞতা আমাকে জাতীয় দলের হয়ে ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে।’

টেস্ট দলে মিরাজের অন্তর্ভূক্তি মূলত তার অফ স্পিন শক্তির কল্যাণেই। বর্তমানে দেশের সেরা অফ স্পিনার ভাবা হচ্ছে তাকেই। তবে ব্যাটিংটাও যে দল তার কাছ থেকে চাইবে তা ভালোই জানা অলরাউন্ডার মিরাজের।

মিরাজ জানান, সুযোগ পেলে আমি ৭ কিংবা ৮ নম্বরে নেমে টেলএন্ডারদের নিয়েও ভালো ইনিংস খেলে দিতে পারবো। অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটে ওই পর্যায়ে নেমে আমার বেশ কয়েকটি ভালো ইনিংস আছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ