,

বয়স ৯২, স্ত্রীর সংখ্যা ৯৭!

2931অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার নাগরিক বেলো আবু বকরের বয়স ৯২ বছর। এই বয়সেও সুন্দরভাবে দাম্পত্য জীবন পরিচালনা করছেন তিনি। নাইজেরিয়ার এই নাগরিকের স্ত্রীর সংখ্যা ৯৭। কিন্তু এ সংখ্যা নাকি বিশেষ কিছুই নয় তার কাছে। বেঁচে থাকা পর্যন্ত আরো বিয়ে করতে চান তিনি।

এখন পর্যন্ত এই ধর্মযাজক বিয়ের পিঁড়িতে বসেছেন মোট ১০৭ বার। এর মধ্যে ১০টি সম্পর্ক টেকেনি। কিন্তু এতেই দমে যাননি তিনি। বিয়েকে স্বর্গীয় আশীর্বাদ বলে মন্তব্য করেছেন। শুধু তাই নয়, সৃষ্টিকর্তার ইচ্ছায় আরো বিয়ে করতে চান আবু বকর।

কিছুদিন আগে নাইজেরিয়ার এই ধর্মযাজকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপরই নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। তবে গুজব উড়িয়ে দিয়েছেন তিনি।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার বিদা শহরের বাসিন্দা আবু বকরকে ঘিরে বেশ বিতর্ক রয়েছে। এর অাগে স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি।

বর্তমানে তার ঘরে রয়েছে ১৮৫ সন্তান। সম্প্রতি ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুজব নিন্দুকেরা ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা