,

গোপনে এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করলেন সেই হ্যাপি

6445বিনোদন ডেস্ক : একেবারেই গোপনে বিয়ে করলেন একসময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় সোমবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে পারিবারিকভাবে বিয়ে হয় হ্যাপির।

হ্যাপির গোপন বিয়ের খবর প্রতিবেদককে নিশ্চিত করেছেন হ্যাপির পার্শ্ববর্তী বাসার এক বাসিন্দা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, হ্যাপি বিয়ে করেছেন এটা সত্য। প্রতিবেশীদের বাসায় আজ সকালে বিয়ের মিষ্টি পাঠিয়েছেন তিনি। রাতে তার বাসায় ঘরোয়া আয়োজনে অনুষ্ঠানও হয়েছে।

জানা গেছে, হ্যাপির বর মিরপুরের এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপাতত কাবিনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাকি আনুষ্ঠানিকতা কয়েকদিনের মধ্যেই শেষ হবে।

এ বিষয়ে হ্যাপির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তারপর হ্যাপির মায়ের নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন হ্যাপির ছোট বোন শারমিন পপি।

তিনি বিয়ের বিষয়ে জানতে চাইলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। পপি বলেন, ‘এ ব্যাপারে পরিবারের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না।’

এরপর একাধিকবার ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে