,

বিএনপির রাজনৈতিক কার্যক্রম সংকুচিত হয়নি : সৈয়দ আশরাফ (ভিডিও)

asrafআগাম নির্বাচনের শঙ্কা নাকোচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্ধারিত সময়ে নির্বাচনের জন্য কাজ করছে সরকার। এছাড়াও বিএনপির রাজনৈতিক কার্যক্রম সংকুচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার এনটিভিকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, বিএনপি অভিযোগ করছে যে তাদের নেতাকর্মীদের নামে মামলার কারণে তারা রাজনীতিতে সংকুচিত হয়ে পড়ছে। কিন্তু আমি মনে করি না, যে তারা রাজনৈতিক কার্যক্রমে সংকুচিত হয়ে পড়েছে। এই ধরনের অভিযোগের কোনো সত্যতা পাইনি। কারণ বিএনপি হলো একটি বৈধ রাজনৈতিক দল। সুতরাং তারা তাদের রাজনৈতিক কার্যক্রম করবে এবং আমরাও আমাদের কার্যক্রম করব। এখানে সংঘাতের কোনো সুযোগ নেই।
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সাথে আমাদের পার্থক্য শুধু মতাদর্শে। এছাড়া তাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক পার্থক্য নেই এবং পারস্পারিকভাবেও কোনো পার্থক্য নেই।
গত দুই টার্মে আপনি (আশরাফ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আলোচনা ছিল যে আপনাকে পাওয়া যায় না, কিন্তু এই সময়ে দলের কোনো কাজই থেমে থাকে নি। সব কিছুই সচল ছিল। এটি কীভাবে সম্ভব ছিল?
এমন প্রশ্নে জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘অনেকেই কম কাজ করে বেশি ফায়দা নিতে চাই। কিন্তু আমি এই কাজে নাই। আমি কখনও কোনো টেলিভিশনে সাক্ষাতকার দেই না। বরং সাংবাদিকরাই সেচ্ছায় আমার কাছে আছেন এবং আমি যতটুকু পারি তাদের সাহায্য করি। কারণ মিডিয়া হলো খুবই শক্তিশালী মাধ্যম। তাই সেটিকে উপেক্ষা করার কারো ক্ষমতা নেই।

https://www.youtube.com/watch?v=yMZx4w71dm4

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা