,

জিতলে টেস্টে কত পয়েন্ট বাড়বে বাংলাদেশের?

স্পোর্টস ডেস্ক :আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলে র‌্যাঙ্কিংয়েও পয়েন্ট বাড়বে মুশফিকুর রহিমের দলের।

bd1476793286
বর্তমানে ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের চারে আছে ইংল্যান্ড। ৬৭ পয়েন্ট নিয়ে নয়ে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭২। আর ২-০ ব্যবধানে জিতলে হবে ৭৫।

এমনকি বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে আটেও উঠে যেতে পারে! ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ক্যারিবীয়রা।

বাংলাদেশের যেমন পাওয়ার আছে অনেক, ইংল্যান্ডের তেমনি আছে হারানোর শঙ্কা। ১-০ ব্যবধানে সিরিজ হারলে ইংল্যান্ডের পয়েন্ট কমে হবে ১০৩। আর ২-০ ব্যবধানে হারলে হবে ১০২।

ইংল্যান্ড যদি ১-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। তবে ২-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০৯। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে টপকে তিনে উঠে যাবে ইংল্যান্ড।

বর্তমানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া- দুই দলেরই পয়েন্ট ১০৮, তবে ভগ্নাংশের হিসাবে এগিয়ে থেকে তিনে আছে অস্ট্রেলিয়া। ১১১ পয়েন্ট নিয়ে পাকিস্তান দুইয়ে, আর ১১৫ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার ওপরে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা