,

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রুতি

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুতে ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন রণবীর কাপুর। এরপর থেকে তাকে ঘিরে শোনা যাচ্ছে নানা গুঞ্জন।

53519496

কিছুদিন আগে শোনা যায়, অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে প্রেম করছেন রণবীর কাপুর। তবে তাকে এবং রণবীরকে জড়িয়ে সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শ্রুতি।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গুঞ্জনটি উদ্ভট এবং হাস্যকর। এর কোনো মানেই হয় না। কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত। আমি কিছু বলতে চাই না কারণ এই গুঞ্জনগুলো আমার ওপর কোনো প্রভাব ফেলে না।’

কাজের দিক থেকে শ্রুতি এখন ব্যস্ত সুভাষ নাইড়ু সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটিতে প্রথমবারের মতো বাবা কমল হাসানের সঙ্গে অভিনয় করছেন তিনি।

বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে এ অভিনেত্রী বলেন, ‘তার মতো এমন অভিজ্ঞতাসম্পন্ন অভিনেতার সঙ্গে কাজ করাটা অন্য রকমের একটি অভিজ্ঞতা। সিনেমার সেটে আমাদের সম্পর্কটা সম্পূর্ণ প্রফেশনাল। তিনি সবকিছু সঠিক পন্থায় চান। আমি বিষয়টি খুব উপভোগ করি। পাশাপাশি এ থেকে আমি অনেক কিছু শিখতেও পারি।’

এর আগে শোনা গিয়েছিল, একটি বিজ্ঞাপনে কাজ করার সময় নাকি রণবীর-শ্রুতির ঘনিষ্ঠতা বাড়ে এবং একসঙ্গে নৈশভোজেও গেছেন তারা। এরপর থেকে নিয়মিত একে অন্যের খোঁজ রাখছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে