,

নবীনগর প্রশাসনের নাকের ডগায় সরকারি শিক্ষকরা প্রাইভেট চাকুরী করছেন

nabinagar-prathamik-techer-news-pic-18-10-16শ্যামা প্রসাদ  চক্রবর্ত্তী শ্যামল : নবীনগর উপজেলা প্রশাসনের নাকের ডগায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি আদেশ অমান্য করে দিব্যি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করছেন। অভিযোগ রয়েছে উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সদরসহ সর্বত্র প্রাইমারি, হাইস্কুল ও কলেজের শিক্ষকরা অধিক আয়ের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিয়ে প্রাইভেট টিউশনী ও প্রতিষ্ঠানে কাজ করছেন। মঙ্গলবার(১৮/১০)নবীনগর সদর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ন্ত্রিত প্রাথমিক শাখায় যা কল্লোল কিন্ডার গার্টেন নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ক্লাস করতে দেখা যায়। সুত্র জানায় উপজেলার বগডহর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হেলাল উদ্দিন গত দু’বছর ধরে একটি নিদৃষ্ট অর্থের বিনিময়ে কল্লোল কিন্ডার গার্টেনে ক্লাস নিচ্ছেন। ওই শিক্ষক শ্যামগ্রাম দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকাবস্থায় প্রধান শিক্ষকের সাথে অসদাচরনের দায়ে কর্তৃপক্ষ শাস্তি স্বরুপ তিনদিনের বেতন কর্তন করেন।

এ ব্যপারে শিক্ষক হেলাল উদ্দিন ওই প্রতিষ্ঠানে ক্লাসরুমে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আগামীকাল থেকে এখানে আর চাকুরী করবেন না বললেও পরে মঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসাম্মৎ কাউছার বেগম বলেন, তিনি এখানে চুক্তিভিক্তিক আমাদের অনুরোধে দুটো ক্লাস নেন ঠিকই কিন্তু এটাকে চাকুরী বলা চলে না। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে