,

হিটলারের জন্ম যে বাড়িতে তা ভেঙে ফেলা হবে

 

আন্তর্জাতিক ডেস্ক :অস্ট্রিয়ায় যে বাড়িটিতে নাৎসী জার্মানীর নেতা এডলফ হিটলারের জন্ম হয়েছিল – তা ভেঙে ফেলা হবে। কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, তারা উদ্বিগ্ন যে এই বাড়িটি নব্য নাৎসীদের একটি তীর্থস্থানে পরিণত হয়ে উঠতে পারে।অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উল্ফগ্যাঙ সোবোটকা বলেছেন, সরকার বাড়িটির দখল নেবে, এবং তার পর এটি ভেঙে ফেলে একটি নতুন ভবন গড়ে তোলা হবে।অস্ট্রিয়া-জার্মানী সীমান্তের কাছে ব্রাউনাউ এ্যাম ইনে অবস্থিত এই বাড়িটিতে ১৮৮৯ সালে হিটলারের জন্ম হয়।স্থানীয় লোকেরা বলেন, বিভিন্ন দেশ থেকে নব্য-নাৎসী বা হিটলার-ভক্তরা এখনো বাড়িটি দেখতে আসেন।

_91959098__91956925_adc0b438-28cd-4eff-9fab-2047ad0932b4

কর্তৃপক্ষ এটা ঠেকানোর চেষ্টা করলেও সফল হয় নি।তিনতলা বাড়িটির বর্তমান মালিকের নাম গারলিন্ড পোমার নামে এক মহিলা, তবে ১৯৭২ সাল থেকেই সরকার এটি ভাড়া নিয়ে রেখেছে।এতে এক সময় প্রতিবন্ধীদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে বাড়িটি খালি পড়ে আছে।ভবনটি নিয়ে কি করা হবে এ বিষয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছিল। অনেকে বলেন, এখানে শরণার্থী কেন্দ্র বানানো হোক, অন্যরা চেয়েছিলেন একে একটি জাদুঘরে পরিণত করতে।তবে এর মালিক বাড়িটি বিক্রি করতে অস্বীকার করলে ব্যাপারটি জটিল হয়ে ওঠে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা