,

শরনার্থীদের অবজ্ঞা করলেন, আবার ক্ষমাও চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া

 

বিনোদন ডেস্ক :স্লিভলেস ট্যাংক টপটিতে লেখা ছিল চারটি শব্দ। শরণার্থী, অভিবাসী, বহিরাগত এবং পর্যটক। প্রথম তিনটি শব্দ লাল কালি দিয়ে কেটে দেয়া হয়েছে। বেঁচে থাকা একমাত্র শব্দটি পর্যটক।

pc_640x480_81460475156
ভ্রমণ বিষয়ক এক ম্যাগাজিনের প্রচ্ছদে এরকম একটি স্লিভলেস ট্যাংক টপ পরে পোজ দিয়েছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।
কিন্তু সিরিয়ার শরণার্থী সংকটের প্রেক্ষাপটে, ট্যাংক টপের বক্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
এরপরই মিস চোপড়া এবং কনডে ন্যাস্ট ম্যাগাজিন কর্তৃপক্ষ ঐ কাভারের জন্য দু:খ প্রকাশ করেছে।
সমালোচকেরা বলেছেন, শরণার্থী হওয়াটা কারো ইচ্ছার ওপর নির্ভর করেনা। আর ট্যাংক টপের ঐ বার্তা বস্তুত
সমাজের একটি সুবিধাজনক অবস্থানের নির্দেশক।

 
ভারতীয় বেসরকারি টেলিভিশন এনডিটিভিকে মিস চোপড়া বলেছেন, ম্যাগাজিনটির মূল উদ্দেশ্য ছিল বিদেশীদের সম্পর্কে সাধারণ মানুষের মনে যে অহেতুক ভয় থাকে, সে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করা। শরণার্থীদের সেন্টিমেন্টকে আহত করা নয়।
এ মাসের শুরুতে মিস চোপড়া নিজেই ম্যাগাজিনের কাভারের ছবিটি টুইটারে পোষ্ট করেন।
এরপরই ভারত জুড়ে শুরু হয় সমালোচনা।
বিষয়টিকে অশোভন আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, এই মূহুর্তে সিরিয় শরণার্থীরা যে অমানবিক জীবনযাপন করছেন, সেসময় এমন বক্তব্যের মাধ্যমে তাদের হেয় করা হয়েছে। মিস চোপড়ার পোশাককেও আপত্তিকর বলেছেন কেউ কেউ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে