,

আখাউড়া বন্দরের আমদানি-রফতানি ১০দিন পর শুরু

akhaura-land-port20160910104343আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্হলবন্দর ১০ দিন হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা  লক্ষ্মীপূজা উপলক্ষে বন্ধ থাকার পর  আমদানি-রফতানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়। তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে  জানান, ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে ৯ ও ১০ অক্টোবর এ বন্দর দিয়ে শুধু মাছ রফতানি করা হয়েছে। বন্ধ শেষে মঙ্গলবার সকাল থেকে যথারীতি বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা