,

উত্তর কোরিয়ার ‘ব্যর্থ’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানালো জাতিসংঘ

 
আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার ‘ব্যর্থ’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পাবে বলে নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে উল্লেখ করা হয়।

40548ba17f598dc6345c9a32831bc9ae-58055c60dda46

মার্কিন সেনাবাহিনীর দাবি, উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ‘ব্যর্থ’ হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং নগরীর একটি বিমান ঘাঁটির কাছ থেকে শনিবার দুপুরের পরপরই মুসুদান ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। কিন্তু ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও একথা জানায়।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেওয়া ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়া তার সম্পদ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যয় করছে, অথচ দেশটির সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে রয়েছে। আমরা আবারও উত্তর কোরিয়ার এমন কাজের নিন্দা জানাচ্ছি।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য এর আগে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। এবারের ‘ব্যর্থ’ পরীক্ষার পর আবারও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

গত ৯ সেপ্টেম্বর পারমাণবিক বোমার পঞ্চম পরীক্ষাটি চালানোর পর থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। উত্তর কোরিয়ার ওপর চীন এখনই আরও কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে নিশ্চিত হয়।

উত্তর কোরিয়ার প্রধান মিত্র ও ব্যবসায়িক অংশীদার চীন। কিন্তু সম্প্রতি কিম জং উনের আক্রমণাত্মক সামরিক নীতিতে উদ্বিগ্ন চীনা কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে