,

ভারতে হাসপাতালে আগুনে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলের একটি হাসপাতালে আগুনে ১৯ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন ১০৬ জন।
ওডিশা রাজ্যের ভুবনেশ্বর শহরের এসইউএম হাসপাতালের ডায়ালাইসিস ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পরে ১২০ জন ফায়ার সার্ভিস কর্মী কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

india1476759980
আগুনে দগ্ধ কয়েকজন রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুবনেশ্বরের পুলিশ কমিশনার যোগেশ খুরানিয়া বলেন, ‘এই অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। আরো ১০৬ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।’

এই অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী বিনয় বেহেরা বলেন, ‘ডায়ালাইসিস ওয়ার্ডে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আমরা সন্দেহ করছি।’

প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অধিকাংশ লোক মারা গেছে বলে তিনি মনে করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে