,

প্রেমিকার সুন্দরী বান্ধবীকে চাইতেন বিল ক্লিন্টন?‌

clintonআন্তর্জাতিক ডেস্ক : শুধু মনিকা লিউনস্কি-‌তে থামবার পাত্র ছিলেন না বিল ক্লিন্টন। তাঁর ইচ্ছা ছিল আরও অনেক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর। সম্প্রতি সামনে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে এই তথ্য ফাঁস করেছেন প্রাক্তন হলিউড অভিনেত্রী জেনিফার ফ্লাওয়ার্স। এর আগেই ফ্লাওয়ার্স দাবি করেছিলেন ক্লিন্টনের সঙ্গে দীর্ঘ ১২ বছরের প্রেম ছিল তাঁর। যার শুরুটা হয়েছিল ১৯৭৭ সালে। সে সময় একাধিকবার একান্তে ঘনিষ্ঠ হয়েছেন তাঁরা, দাবি জেনিফারের। সেই সম্পর্ক নাকি ভেঙে যায় একাধিক নারীর প্রতি ক্লিন্টনের আসক্তির জন্য। বিবাদ চরমে ওঠে ফ্লাওয়ার্সের এক গায়িকা বন্ধুকে নিয়ে। একটি ফোনালাপের কথা জানিয়েছেন ফ্লাওয়ার্স। যেখানে তিনি এক বান্ধবীর প্রসঙ্গ তুলেছিলেন প্রাক্তন অভিনেত্রী। উত্তরে নাকি ক্লিন্টন বলেছিলেন, ফ্লাওয়ার্সের ওই বান্ধবী খুবই সুন্দরী। তাই তাঁর উচিত একাধিক পুরুষের সঙ্গ উপভোগ করা। ক্লিন্টন নিজেও নাকি ওই গায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। ব্যাপারটা মেনে নিতে পারেননি ফ্লাওয়ার্স। কয়েকদিনের বচসা বিবাদের পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। যদিও সেই গায়িকার নাম জানাতে রাজি হননি ফ্লাওয়ার্স। তাঁর শ্লেষাত্মক জবাব, ‘‌যৌবন থেকেই যিনি এরকম অশালীন মানসিকতা নিয়ে চলেন, পরবর্তী ক্ষেত্রে যে তিনি যৌন কেলেঙ্কারীতে জড়াবেন, তা আর আশ্চর্য কী!‌’ সূত্র: ‌আজকাল‌

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে