,

`একবার ক্যাটওয়াক করতে গিয়ে ফ্লোরে পিছলে পড়েছিলাম`

zakiabriবিনোদন প্রতিবেদক : অভিনয়শিল্পী জাকিয়া বারী মম লাক্স চ্যানেল আই সুপারস্টার হয়েছিলেন ২০০৬ সালে। সৌন্দর্য ও বুদ্ধির পরীক্ষা দিয়ে মম বিজয়ের মুকুট ছিনিয়ে নিলেও সুন্দরী প্রতিযোগিতা চলাকালীন মমর অনেক মজার স্মৃতি রয়েছে।

ক্যাটওয়াক মম ভালো করতে পারলেও প্রতিযোগিতা চলার সময় ক্যাটওয়াক নিয়ে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছিল মমকে। তবে সেই ভোগান্তি মমর কাছে এখন মজার ঘটনা।

মম বলেন, ‘বেশ সাহস নিয়ে প্রতিযোগিতায় লড়েছিলাম আমি। কিন্তু একবার ক্যাটওয়াক করতে গিয়ে ফ্লোরে পিছলে পড়েছিলাম। নিজেকে তখনই সামলে নিয়েছি। আমার সামনে বিচারকরা বসে ছিলেন। আমি ভেবেছি তাঁরা বিষয়টা খেয়াল করেননি। কারণ আমি তাঁদের সামনে মিষ্টি হাসি দিয়ে বেশ আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলাম। প্রশ্নের জন্য অপেক্ষা করার সময় দেখি সবাই মৃদু হাসছেন। আমার তখন বোঝার বাকি রইল না যে বিষয়টা সবাই খেয়াল করেছেন। কিন্তু অবাক ব্যাপার হলো, তাঁরা আমাকে বিষয়টি বুঝতে দেননি। আমিও সেই যাত্রায় রক্ষা পেয়েছি।’

এখন অভিনয় নিয়েই মমর সারা বেলা ব্যস্ততা। তবে পুরোনো দিনের ক্যাটওয়াকের কথা যখনই মনে পড়ে, তখনই হাসেন বলে জানান মম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা