,

ফ্রি ওয়াই-ফাইয়ে সার্চের শীর্ষে পর্নো সাইট!

8b7410e0c781e7e7d88c6a15b75334ce-free-wifi-hackভারতের প্রায় ২৩টি রেলস্টেশনে বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা রয়েছে। কিন্তু এই ওয়াই-ফাই কী কাজে লাগাচ্ছে সেখানকার মানুষ?

সোমবার পাটনা রেলস্টেশনের এক কর্মকর্তা বলেছেন, বিনা মূল্যের ওয়াই-ফাই ব্যবহার করে ইন্টারনেট সার্চের দিক থেকে শীর্ষে আছে পাটনা। তবে এখানে সবচেয়ে বেশি সার্চ করা হয় পর্নো সাইট।

পাটনার পরে বিনা মূল্যের ওয়াই-ফাই ব্যবহার করে সার্চের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে জয়পুর। এরপরে আছে বেঙ্গালুরু ও নয়াদিল্লি।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রেইলটেলের কর্মকর্তারা বলছেন, ইউটিউব ও উইকিপিডিয়া দেখতে বিনা মূল্যের ওয়াই-ফাই ব্যবহৃত হলেও এখানে পর্নো সাইট দেখা ও ডাউনলোড করা হয় সবচেয়ে বেশি। তবে কিছু মানুষ বলিউড-হলিউডের ছবিও ডাউনলোড করেছে।

বিহারের প্রথম রেলস্টেশন হিসেবে বিনা মূল্যের ওয়াই-ফাই সুবিধা পেয়েছে পাটনা রেলস্টেশন। বর্তমানে এখানে এক জিবি ইন্টারনেট সংযোগ থাকলেও তা ১০ জিবি পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে রেইলটেল।

ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু আগামী তিন বছরে দেশটির প্রধান রেলস্টেশনগুলোতে বিনা মূল্যের ওয়াই-ফাই দেওয়ার পরিকল্পনার কথা বলেছেন। ভারতের এই পরিকল্পনায় সহযোগিতা করছে গুগল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা