,

ভারত বা পাকিস্তান কোনো দেশে সন্ত্রাসের পক্ষে নয় চীন

china-defend-pakistan-550x338-1ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের জন্মধাত্রী’ বলার একদিন পর পাকিস্তানের কিছুটা পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোয়া চুনাইং এই বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে চীনের দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে ।
বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সবাই জানে ভারত ও পাকিস্তান উভয়ই সন্ত্রাসবাদের শিকার। পাকিস্তান তাদের সর্বোচ্চ ত্যাগ ও চেষ্টা দিয়ে সন্ত্রাস দমন করতে চাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ পাকিস্তানের এই সমর্থনকে সম্মান জানানো।
তিনি আরো বলেন, চীন কোনো দেশকে এককভাবে দোষারোপ করার পক্ষে নয়। সন্ত্রাসবাদের জন্য জাতিগত বা ধর্মীয় কোনো কারণকে দায়ী না করা আদৌ যথাযথ কারণ নয় বলেও মনে করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোয়ায় ব্রিকস সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত , চীন ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্মেলনে অংশ গ্রহণ করে। ১৮ সেপ্টেম্বর ভারতের উরি সেনা ক্যাম্পে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আন্তর্জাতিকভাবে একঘরে করতে চাচ্ছে ভারত।
উরি হামলায় ভারতের সেনা বাহিনীর ১৯ জওয়ান নিহত হয়। ভারতের কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে অর্থনৈতিক শক্তিশালীভাবে দেশের নেতাদের সামনে পাকিস্তানকে দোষারোপ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের সন্ত্রাসবাদের জন্মধাত্রী বলে অভিহিত করেন।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে