,

আলেপ্পোয় বিমান হামলায় এক পরিবারের ১৪ জন নিহত

1476708979আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোয় বিমান হামলায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবক উদ্ধারকারীরা। হোয়াইট হেলমেট নামের সংগঠনটির উদ্ধারকর্মীরা জানিয়েছে, নিহতদের মধ্যে আট জন শিশু ও দুই জন নারী রয়েছে।

আলেপ্পোর একজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন বিগত ২৪ ঘণ্টায় সেখানে বেশ কয়েকবার বিমান হামলা হয়েছে। সিরিয়ার আল মাজরায় নিহত পরিবারটি রাশিয়ান বিমান হামলার শিকার বলে জানিয়েছে হোয়াইট হেলমেট। এছাড়া আলকাতেরজি এলাকায় রবিবার এক বিমান হামলায় ২৫ জন নিহত হয়। উদ্ধারকর্মীরা সেখানে ১২ বছর বয়সী এক শিশুকে ধ্বংসস্তুপ থেকে ক্রেনের মাধ্যমে টেনে বের করেছেন। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা