,

জেনে নিন মাথাব্যথা দূর করবে যে পানীয়গুলো

29234-boroস্বাস্থ্য ডেস্ক : মাথাব্যথা বেশ যন্ত্রনাদায়ক একটি রোগ। বিভিন্ন কারণে মাথাব্যথা করতে পারে। কারোর মাইগ্রেন আবার কারোর অন্যকোন কারণে মাথাব্যথা হতে পারে। আবার কোন কারণ ছাড়াই মাথাব্যথা শুরু হতে পারে। অফিসে কাজ করছেন কিংবা রাস্তায় যানজটে বসে আছেন শুরু হয়ে গেল মাথাব্যথা। আর মাথাব্যথা একবার শুরু হলে তা সহজে কমে না। প্রায় সময় ওষুধ কাজ করে না। এই মাথাব্যথার হাত থেকে রেহাই পাওয়ার জন্য পান করতে পারেন এই পানীয়গুলো।

১। লেবু মধু পানিঃ-
১/২ কাপ লেবুর রস, ১ টেবিল চামচ মধু এবং ২ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল অল্প পানির সাথে মিশিয়ে ২-৩ মিনিট জ্বাল দিন। তারপর পান করুন। এই মিশ্রণটি পানির সাথে মেশানো ছাড়া বেশি কার্যকর। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রক্ত চলাচল সচল রাখে এবং ধমনীর ইনফ্লামেশন রোধ করে। ঠান্ডা, জ্বর সর্দিজনিত মাথাব্যথা এই মিশ্রণটি নিমিষে দূর করে দেয়।

২। বাদাম দুধঃ-
কাঠাবাদামে ম্যাগনেসিয়ামের প্রধান উৎস। ম্যাগনেসিয়াম, মিনারেল এবং স্যালিকন অ্যাসপেরিনের কাজ করে। মাথাব্যথার সময় এক মুঠো কাঠবাদাম খেতে পারেন। আর কাঠবাদামের দুধ মাথাব্যথা দূর করার পাশাপাশি আপনাকে সতেজ করে থাকবে।

৩। আদা চাঃ-
আদা রক্তনালী রিল্যাক্স করে এবং মস্তিষ্কে রক্ত চলাচল বজায় রাখে। আদাকে প্রাকৃতিক পেইনকিলার বলা হয়। মাথাব্যথা হলে এক কাপ আদা চা পান করুন, এটি আপনার মাথাব্যথা কমাতে সাহায্য করবে। এক টুকরো আদা চিবিয়েও খেতে পারেন।

৪। লাল মরিচ গুঁড়োঃ-
কুসুম গরম পানির মধ্যে অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ো মিশিয়ে নিন। এবার এটি পান করুন। লাল মরিচে থাকা উপাদান নিউরোট্রান্সমিটারকে নিষ্ক্রিয় করে যা ব্যথার জন্য দায়ী। যার কারণে মরিচ পানি খানিকটা মাথাব্যথা কমিয়ে দিবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা