,

দীপিকার অ্যাকশন (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ’র নতুন ট্রেইলার প্রকাশিত হয়েছে। এতে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে এ অভিনেত্রীকে।

deepika_xander_cage1476686423

গতকাল রোববার সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন-টেন’র প্রিমিয়ারে এ ট্রেইলার প্রকাশ করেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটির প্রচারণায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি।

আগের ট্রেইলারে দীপিকাকে না দেখতে পেয়ে হতাশ হয়েছিলেন তার ভক্তরা। এবার ভক্তরা খুশি হতেই পারেন কারণ ট্রেইলারের বেশির ভাগ অংশজুড়েই রয়েছেন এ অভিনেত্রী। সাধারণত বলিউড সিনেমায় অ্যাকশন দৃশ্যে দীপিকার দেখা মেলে না। কিন্তু এ সিনেমায় নিজের ইমেজটা পুরোপুরি ভেঙে অ্যাকশন দৃশ্যে হাজির হয়েছেন তিনি।

সিনেমায় দীপিকার চরিত্রের নাম সেরেনা আনগার। ট্রেইলারের শুরুটা হয়েছে তার অ্যাকশন দিয়ে। শুটিংয়ের আগে তিনি যে পরিশ্রম করেছেন তা অনেকটাই স্বার্থক। কারণ প্রকাশিত ট্রেইলারে সে আভাসই মিলেছে। এ সিনেমায় দর্শক অন্য এক দীপিকাকে দেখতে পাবেন।

এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটি পরিচালনা করেছেন ডিজে কারুসো। সিনেমায় দীপিকা ছাড়াও অভিনয় করেছেন- ভিন ডিজেল, টনি জা, স্যামুয়েল এল. জনসন, নিনা ডোবরেভ, রুবি রোজ এবং আরিয়াদনা গুতিয়েরেজ। ২০১৭ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

খুব শিগগিরই সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা। সিনেমায় আরো রয়েছেন-রণবীর সিং এবং শহিদ কাপুর।

https://youtu.be/jt5xSiBOkoU

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা