,

পরীক্ষায় প্রশ্ন, বিরাটের প্রেমিকা কে?

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ইন্ডিয়ান এয়ারফোর্স ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দীপিকা পাড়ুকোন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আলোচনা এবং সমালোচনা হয়।

virat-kohli-gf

সেই রেশ কাটতে না কাটতেই এবার মহারাষ্ট্রের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির পরীক্ষার প্রশ্ন করা হয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের ভিওয়ান্দির চাচা নেহরু হিন্দি হাই স্কুলের নবম শ্রেণির পিটি পরীক্ষায় প্রশ্ন করা হয়, বিরাট কোহলির প্রেমিকার নাম কি? নৈর্ব্যত্তিক এ প্রশ্নে শিক্ষার্থীদের জন্য ছিল তিনটি অপশন- প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা এবং দীপিকা পাড়ুকোন।
বিরাট-আনুশকাকে নিয়ে আলোচনা কম হয়নি। ২০১৩ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। মাঝে তাদের সম্পর্কে অবনতির কথা শোনা গেলেও বর্তমানে আবার সম্পর্ক জোড়া লাগে তাদের। সম্ভবত শিক্ষার্থীদের বিষয়টি অজানা নয়।

এর আগে গত ২৮ আগস্ট অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট। সেখানেই সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় দীপিকাকে নিয়ে। প্রশ্নটি ছিল, ‘২০১৬ সালে কোনো সিনেমার জন্য দীপিকা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পান?’ নিচে চারটি অপশন ছিল। সেগুলো হলো: বাজিরাও মাস্তানি, তামাশা, পিকু ও হ্যাপি নিউ ইয়ার।

তবে সিনেমা জগৎ নিয়ে প্রশ্ন ভারতে নতুন নয়। এর আগে ২০১৫ সালে ভারতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষায় বাহুবলি সিনেমা নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে