,

ঐশ্বরিয়ার সৌন্দর্য নিয়ে রেখার রসিকতা

 

বিনোদন ডেস্ক : সাবেক মিস ওয়ার্ল্ড এবং বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশ্বজুড়েই রয়েছে তার পরিচিতি। বয়স ৪০ পার হলেও এখনো যেন তার সৌন্দর্যে ন্যূনতম ভাটা পড়েনি।এদিকে ঐশ্বরিয়ার সৌন্দর্যের রহস্য নিয়ে তার ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সেই রহস্য জানিয়েছেন অভিনেত্রী রেখা, তবে সে ক্ষেত্রে রসিকতার আশ্রয় নিয়েছেন তিনি।

aishwarya-rekha1476697443

গতকাল ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ‘দ্য ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকারা। অনুষ্ঠানে ‘মোস্ট গ্ল্যামারাস স্টার (ফিমেল)’ পুরস্কারটি জিতেছেন ঐশ্বরিয়া। একটি কালো রঙের গাউন পরে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী।

ঐশ্বরিয়ার হাতে পুরস্কারটি তুলে দেন অভিনেত্রী রেখা। ঐশ্বরিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় রেখা রসিকতা করে বলেন, ‘ঐশ্বরিয়ার মা যখন গর্ভবতী ছিলেন তখন আমার ছবি দেখতেন এ কারণেই ঐশ্বরিয়া এত সুন্দর।’

রেখার কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন। রেখা-ঐশ্বরিয়ার মধ্যে সম্পর্কটাও বেশ মধুর। এ দুই অভিনেত্রীর মধুর সম্পর্কের এমন বিষয়ও নতুন নয়। এর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেখার হাত থেকে পুরস্কার নেওয়ার সময় ঐশ্বরিয়া বলেছিলেন, ‘মায়ের হাত থেকে পুরস্কার নেওয়াটা অনেক আনন্দের বিষয়।’

খুব শিগগিরই মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত এবং করণ জোহর পরিচালিত সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। সিনেমায় আরো অভিনয় করছেন-রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং ফাওয়াদ খান। আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে