,

কাশ্মিরে পুলিশের কাছ থেকে রাইফেল ছিনতাই করে পালালো জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অনন্তনাগে একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে পাঁচটি রাইফেল ছিনতাই করেছে জঙ্গিরা। সেনা পোশাক পরিহিত হামলাকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে দক্ষিণ কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় রাখা হয়েছে। সোমবার পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।

1227db19cf83d0fc581a9f4c484041d7-58046fa03dfac
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অনন্তনাগ জেলায় টেলিভিশন টাওয়ার পাহারা দেওয়া পুলিশকর্মীদের ওপর ওই হামলা চালায় জঙ্গিরা।
এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘রাত সাড়ে ১২ টার দিকে সেনা পোশাক পরিহিত জঙ্গিরা অনন্তনাগের দুরু এলাকার টিভি টাওয়ারের নিরাপত্তা কক্ষে হামলা চালায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরকে তারা কব্জা করে ফেলে।’
ওই পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গিরা টাওয়ারের রিজার্ভ পুলিশের কাছ থেকে তিনটি এসএলআর রাইফেল, একটি কার্বাইন রাইফেল এবং একটি আইএনএসএএস রাইফেল ছিনতাই করেছে।
এছাড়া রবিবার রাতে আলাদা আরেকটি ঘটনায় পুলওয়ামা জেলার সিরনু এলাকায় একটি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য স্থাপিত পুলিশ ফাঁড়ি রক্ষ্য করে জঙ্গিরা ফাঁকা গুলি চালায়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে