,

বিজিবির গাড়ির ধাক্কায় আহত ৭

b-baria-map-mainনিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার ৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিজিবির একটি পিকআপ ভ্যান আখাউড়া চেকপোস্ট সংলগ্ন কোম্পানি সদর থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৭ যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহতদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথামিক চিকিৎসা দেয়া হয়েছে। ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. শাহ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দেবে বিজিবি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা