,

বিসিবিকে টপকাতে পারল না ইংল্যান্ড একাদশ

photo-1476705988ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাট হাতে প্রস্তুতিটা ভালোই হয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের। আবদুল মজিদের শতক, নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ভর করে ২৯৪ রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ। ব্যাটিংয়ের পর বোলিংটাও ভালোই করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তানভির হায়দার, তাসকিন আহমেদের ভালো বোলিংয়ে ইংল্যান্ড একাদশের ইনিংস গুটিয়ে গেছে ২৫৬ রানে।

বিসিবি একাদশের পক্ষে বোলিং করেছেন মোট আটজন বোলার। কিন্তু তাদের কারোরই নাম নেই টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের চূড়ান্ত দলে। তারপরও তানভির-তাসকিনদের ভালো বোলিং নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে মুশফিক-সাকিবদের। পূর্ণ শক্তির ইংল্যান্ড দলকে অলআউট করার সামর্থ্য যে বাংলাদেশের আছে, সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ইংল্যান্ডের দুই ওপেনার হাসিব হামিদ ও বেন ডাকেট অবশ্য শুরুতে ভালোই ভুগিয়েছেন বিসিবি একাদশের বোলারদের। ধীরস্থির ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে তাঁরা জমা করেছিলেন ৯০ রান। দুজনেই সাজঘরে ফিরেছেন স্বেচ্ছা অবসর নিয়ে। হামিদ করেছেন ৫৭ রান। ডাকেটের ব্যাট থেকে এসেছে ৬০ রান। টেস্ট সিরিজে এই দুজনের একজনকেই হয়তো দেখা যাবে অ্যালিস্টার কুকের উদ্বোধনী জুটির সঙ্গী হিসেবে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেছিলেন জো রুট। কিন্তু খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। আউট হয়ে গেছেন ৩৪ বলে ২৪ রানের ইনিংস খেলে। ২৫ রান এসেছে বেন স্টোকসের ব্যাট থেকে। ৭৫ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন গ্যারি ব্যালান্স।

বিসিবি একাদশের পক্ষে দারুণ বোলিং করে নজর কেড়েছেন লেগস্পিনার তানভির। ১৪ ওভার বোলিং করে ৫৩ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন, মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাশিষ রায়। কোনো উইকেট না পেলেও আল-আমিন হোসেনের বোলিং ফিগারটা ছিল আকর্ষণীয়। তাঁর বলে রান নিতে বেশ কষ্ট হয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। ১০ ওভার বল করে আল-আমিন দিয়েছেন মাত্র ৮ রান। সাতটিই ছিল মেডেন ওভার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা