,

ব্রাজিলে কারাগারে সংঘর্ষে ২৫ বন্দি নিহত

image-10317আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে একটি কারাগারে কয়েদিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন বন্দি নিহত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) কয়েদিদের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার (১৭ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির উত্তরাঞ্চলীয় রোমানিয়া প্রদেশের রাজধানী বোয়া ভিস্তার একটি কারাগারে দর্শনার্থীদের দেখা করার জন্য নির্ধারিত সময়ে এই সংঘর্ষ হয়।সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।   একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে এবং ছয়জনকে পুড়িয়ে মারা হয়েছে।সংঘর্ষের সময় প্রায় ১০০ জন দর্শনার্থীকে আটক করা হয়েছিল। তবে সংঘর্ষ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।ক্যাপ্টেন ফাকনার ফেরেইরা জানান, যখন বন্দিরা কারাগারের অন্য অংশ ভেঙে ফেলে তখন সংঘর্ষ শুরু হয়। ওই অংশে প্রতিপক্ষের বন্দিরা থাকত।

এক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের সময় বন্দিদের কাছে ছুরি ও লাঠিসোঁটা ছিল। কারাগারসংশ্লিষ্টরা জানায়, ওই কারাগারে ১ হাজার ৪০০ বন্দি রয়েছে। যেখানে কারাগারের ধারণক্ষমতা ৭৪০ জন। সবচেয়ে বেশি বন্দি রয়েছে এমন রাষ্ট্র হিসেবে বিশ্বে ব্রাজিলের স্থান চতুর্থ। ব্রাজিলে বর্তমানে ৬ লাখ বন্দি রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা