,

নাসিরনগরে আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

nasirnagar-pictureasaআকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ বেসরকারী উন্নয়ন সংস্থা আশা-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিনবেড় ব্রাঞ্চ কার্যালয়ে তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ফিজিওথেরাপি ক্যাম্প আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উক্ত ক্যাম্পে বিনামূল্যে কোমড়,কাধঁ,ঘাড়,বাত ব্যথা,স্ট্রোকে অসুস্থ রোগী ও প্যারালাইসিসের চিকিৎ্সা সেবা প্রদান করা হবে। আশা নাসিরনগর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কাজী বোরহান উদ্দিনের সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার সুধীন্দ্র চন্দ্র দেবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আশা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক ম্যানেজার আবু তাহের চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ, ফিজিওথেরাপিস্ট ডাঃ দেবাশীষ ঘোষ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,চৈয়ারকুড়ি ব্রাঞ্চ ম্যানেজার আবদুল হামিদ,ব্র্যাকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান,ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন,প্রফুল্ল চন্দ্র দাস,মোঃ দীন ইসলাম,মোঃ তাজুল ইসলাম,নজরুল হক,সরুক মিয়া।এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আশা সূত্র জানায়, সংস্থার আওতাভুক্ত সদস্য ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনসাধারনের জন্য এই ফিজিওথেরাপী চিকিৎসা দেয়া হবে ।রোগীকে ফ্রি ফিজিওথেরাপির প্রশিক্ষণ ও চিকিৎসা প্রদান করবেন ফিজিওথেরাপিস্ট ডাঃ দেবাশীষ ঘোষ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা