,

প্রিয়তিকে নিয়ে চলচ্চিত্র

603661বিনোদন প্রতিবেদক : বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তির জীবনী নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে সুদূর আয়ারল্যান্ডে। ইতিমধ্যে তিনি নিজেই ছবিটির চিত্রনাট্য লেখা শুরু করে দিয়েছেন। ইংরেজি ভাষায় নির্মিতব্য ৩০ মিনিটের এই চলচ্চিত্রে প্রিয়তিকেও দেখতে পাবেন দর্শকরা।

গত মে মাসে ‘মিজ আয়ারল্যান্ড’ প্রিয়তির আত্মজীবনী প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের এইচএমএল ম্যাগাজিনে। সেই জীবনী থেকেই চিত্রনাট্যের কাজ করছেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে আয়ারল্যান্ড থেকে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে প্রিয়তি বলেন, ‘রবি ওয়ালশ ও কিরন ডেভিস নামের দুইজন পরিচালক আমার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহ দেখিয়েছিলেন। তাদের মধ্যে কিরন ডেভিসের সঙ্গে সবকিছু চূড়ান্ত। আগামী ডিসেম্বরে শুটিং শুরু হবে।’

ঢাকায় বড় হলেও এখনও আয়ারল্যান্ডের স্থায়ী নাগরিক প্রিয়তি। এরপর দু’বছর আগে ২০১৪ সালে তিনি ‘মিজ আয়ারল্যান্ড’ হয়েছিলেন। নিয়মিত মডেলিংয়ের পাশাপাশি তিনি বৈমানিক হিসেবেও কর্মরত আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে