,

অশ্বিনকে ছাড়িয়ে গেলেন ইয়াসির

photo-1476678909স্পোর্টস ডেস্ক : সবচেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড দীর্ঘদিন ধরে আছে ইংল্যান্ডের জর্জ লোম্যানের দখলে। ১৮৯৬ সালে মাত্র ১৬টি টেস্ট খেলে ১০০ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার। আধুনিক সময়ে লোম্যানের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১০০ উইকেট নিয়েছিলেন ১৮ ম্যাচে। তবে এবার অশ্বিনকে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ। তিনি ১০০ উইকেট নিয়েছেন নিজের ১৭তম টেস্টে।

২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন অশ্বিন। সেটি ছিল তাঁর ১৮তম টেস্ট। প্রায় দুই বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দারুণ বোলিং করে অশ্বিনকে ছাড়িয়ে গেছেন ইয়াসির। টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে উইকেটের শতক পূর্ণ করেছেন পাকিস্তানের এই লেগস্পিনার। দারুণ এই কীর্তির পর ইয়াসিরকে অভিনন্দন জানিয়েছেন অশ্বিন। টুইটারে লিখেছেন, ‘একটু দেরি হয়ে গেল মনে হয়। কিন্তু ইয়াসির দারুণ খেলেছে। এখন এটা দ্বিগুণ করে ফেলো।’

প্রথম ১২টি টেস্ট খেলেই ইয়াসির নিয়েছিলেন ৭৬টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ১৩তম টেস্টে নিয়েছিলেন ১০ উইকেট। দ্রুততম সময়ে ১০০ উইকেটের রেকর্ড গড়ার জন্য পরবর্তী তিন টেস্টে ইয়াসিরের প্রয়োজন ছিল মাত্র ১৪ উইকেট। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সেটা আর হয়ে ওঠেনি। অপেক্ষা করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। এ জন্যই কিছুটা দেরি হয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন অশ্বিন।

ইয়াসিরের মতো ১৭টি টেস্ট খেলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আরো তিনজন। সবাই টেস্ট ক্রিকেটের শুরুর যুগের খেলোয়াড়। ১৮৯৫ সালে অস্ট্রেলিয়ার চার্লি টার্নার, ১৯১২ সালে সিডনি বার্নস ও ১৯৩১ সালে ক্লারি গ্রিমেট।

সবচেয়ে কম টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার রেকর্ডটিও আছে অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্লারি গ্রিমেটের দখলে। ১৯৩৬ সালে মাত্র ৩৬টি টেস্ট খেলে ২০০ উইকেট নিয়েছিলেন তিনি। এ বছরের সেপ্টেম্বরে গ্রিমেটের কাছাকাছি যেতে পেরেছেন অশ্বিন। তিনি ২০০ উইকেট নিয়েছেন ৩৭টি টেস্ট খেলে। এখন এই রেকর্ডটি ভাঙার হাতছানি আছে ইয়াসিরের সামনে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে