,

সিংগাপুরের একমাত্র বুনো গরুটি মারা গেছে

1119466ডেস্ক রিপোর্ট : কনি আইল্যান্ড কাউ বলে তার পরিচয় ছিলো। ছোট দ্বীপ রাষ্ট্র সিংগাপুর জুড়ে এটি ছিলো একমাত্র বুনো গরু। অর্থাৎ কারো পোষা নয়। জীবদ্দশায় গরুটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলো। কিন্তু বড্ড একাকী জীবন ছিলো তার। গত সপ্তায় তার একাকীত্ব ঘুচে গেছে। মারা গেছে কনি আইল্যান্ড কাউ। কিন্তু সিংগাপুরের কনি আইল্যান্ডে সেটি কিভাবে এসেছিলো তা কেউ জানে না। তাকে নিয়ে ছিলো নানা রহস্য। বছর খানেক আগে নতুন করে কনি আইল্যান্ডের পরিচয় হলো পর্যটকদের জন্য। সেখানে চালু হলো একটি ন্যাশনাল পার্ক। পর্যটকরা সেখানে হাইকিং বা সাইক্লিং করার সুযোগ পেলেন। কিন্তু কদিন পর সবাই টেরে পেলেন এই দ্বিপে আগে থেকেই একজন বাসিন্দা আছে।

হটাত তাকে দেখা যেতো আবার হটাত নেই। পর্যটকদের দিকে কখনো বোকার মতো তাকিয়ে থাকতো। এই পার্কে এরকম একটি গরু থাকার কথা নয়। পর্যটকরা তার উপস্থিতি পছন্দ করতে শুরু করলে। তার নাম হয়ে উঠলো কনি আইল্যান্ড কাউ। নতুন পর্যটকদের জন্য বসানো হলো সাইনবোর্ড। তাতে লেখা হলো, গরুটি দেখলে ভয় পাবেন না। তাকে বিরক্ত করবেন না। তার সাথে ছবি তুলবেন না ইত্যাদি নানা সব ওয়ার্নি। কিন্তু পর্যটকরা এসব সাবধান বানী পাত্তাই দেয়নি।

গরুটিকে খুঁজে বের করা দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের একটা এডভেঞ্চার হয়ে উঠেছিলো। এখন তার মৃত্যুতে সোশাল মিডিয়াতে শোক প্রকাশ করছেন সিংগাপুরের মানুষজন। কর্তৃপক্ষ বলছে কনি আইল্যান্ড কাউ ফুসফুসের অসুখে মারা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে