,

বিশুর ৮ উইকেট : জমে উঠেছে দুবাই টেস্ট

bishoস্পোর্টস ডেস্ক : জমে উঠেছে এশিয়ার প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। দেবেন্দ্র বিশুর দারুণ বোলিংয়ে ম্যাচে আর পাকিস্তানের একছত্র আধিপত্য থাকছে না। প্রথম ইনিংসে আজহারের আলীর অপরাজিত ট্রিপল সেঞ্চুরির সুবাদে রানের পাহাড় গড়ে পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিং করে মাত্র ১২৩ রানে পাকিস্তানিদের অলআউট করে দেন বিশু।

প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৭৯ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ইয়াসির শাহর ৫ উইকেটের সুবাদে ৩৫৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান তখন দিবা-রাত্রির প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেন বিশু। ১৩.৫ ওভার বলে করে ১ মেডেন ও ৪৯ রানের বিনিময়ে ৮ উইকেট দখল করেন তিনি। তার গুগলি যেন বুঝতেই পারছিলেন না পাক ব্যাটসম্যানরা। বলের লাইন না বুঝতে পেরে বাবর, মিসবাহ, নওয়াজ এবং আমির-এই চারজন তো সরাসরি বোল্ড হয়ে যান।

দুবাইয়ের মাঠে তথা এশিয়ার যেকোন মাঠে বিশুর এই বোলিং ফিগার সেরার মর্যাদা পেলো। এর আগে সেরা বোলিং ফিগারটি ছিল দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারের। তিনি ১৯৯৬ সালে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে ৬৪ রানের বিনিময়ে নিয়েছিলেন ৮ উইকেট।

এই দারুণ বোলিংয়ের পরও ব্যাটিংয়ে নেমে ৮৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছে ক্যারিবীয়রা। ম্যাচটি জিততে হলে তাদের আরও দরকার ২৫১ রান। ২ উইকেটে ৯৫ রান নিয়ে আজ শেষ দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন মারলন স্যামুয়েলস এবং ড্যারেন ব্রাভো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা