,

প্রেম না করার চুক্তিতে টাইগারের নায়িকা নিধি

 

বিনোদন ডেস্ক :সিনেমায় কাজের আগে সব অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন শর্ত মেনে চুক্তিতে সম্মতি জানাতে হয়। তবে এবারই প্রথম অদ্ভুত এক শর্ত জুড়ে দেয়া হলো বলিউডের নতুন সিনেমা ‘মুন্না মাইকেল’র নবাগত নায়িকা নিধি আগারওয়ালের ওপর।

shuvo-niddhi-tiger-binodon69

এই সিনেমাতে নিধি জুটি বাঁধতে যাচ্ছেন বলিউড হার্টথ্রব টাইগার শ্রফের সঙ্গে। তবে নিধির উপর বসানো শর্তটি হলো তিনি সিনেমার সেটে কিংবা বাইরে দৃশ্যধারণের কাজ শেষ না হওয়া পর্যন্ত কারও প্রেমে পড়তে পারবেন না, এমনকি প্রেম করতেও পারবেন না। যদিও নিধি খুশি মনেই প্রেম করা যাবে না এমন শর্ত মেনে নিয়ে ‘মুন্না মাইকেল’ সিনেমার চুক্তিতে স্বাক্ষর করেছেন।
‘মুন্না মাইকেল’ সিনেমাটি নাচ নির্ভর একটি ছবি। গত সপ্তাহ থেকেই এর চিত্রায়নের কাজ শুরু হয়েছে। তবে এতে নিধি যোগ দেবেন আগামী শনিবার (৮ অক্টোবর) থেকে। এ প্রসঙ্গে নিধি বলেন, ‘চুক্তিনামাটি দু’বার পড়তে হয়েছে বিশ্বাস করার জন্য। তবে আমার সত্যিই কোনো সমস্যা নেই। বুঝতে পারছি নির্মাতারা আমার কাছ থেকে শতভাগ আন্তরিকতা পেতেই এমন শর্ত দিয়েছেন। আমার মনে হচ্ছে, তারা এই শর্ত জুড়ে দিয়েছেন কারণ সহ-শিল্পীর সঙ্গে প্রেম প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর প্রচারণার সহজ প্রবণতা। এটা ছবি থেকে মনোযোগ সরিয়ে দেয়।’
তবে এমন শর্ত জুড়ে দেওয়া নিয়ে তারকা মহলে বিষয়টি নানানভাবে দেখা হচ্ছে। যেহেতু বলিপাড়ায় এমনটি এর আগে হয়নি তাই এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে উদ্ভট শর্ত হিসেবেই নিয়েছেন অনেকে।বলিউডে ‘পুরুষ-প্রাধান্য’ বিতর্ক হয়ত এই আলোচিত চুক্তির কারণে আরেকবার জেগে উঠতে পারে।

শর্তটিতে বৈষম্য কিংবা পুরুষ-প্রাধান্য ব্যাপার আছে কিনা সেই নিয়ে ছবির প্রযোজক বলেন, ‘দেখুন আমরা কিন্তু ওর মাথায় বন্দুক তাক করে চুক্তিতে সই করাইনি। ও নিজে থেকেই রাজি হয়েছে। এটা ওর জন্য বড় সুযোগ। ফেব্রুয়ারির মধ্যে কাজটা শেষ হয়ে যাবে।’

অভিনেত্রী নিধি আরো বলেন, ‘এখন আমাকে মোবাইল ফোন ছেড়ে চার ঘণ্টা করে মহড়া করতে হবে। এতে সুবিধেই হবে। কে কল করলো তা নিয়ে ভাবতে হবে না! এটা অবশ্য পাঁচ-ছয় মাসের ব্যাপার। আমি এর সঙ্গে মানিয়ে নেবো।’

শুধু অভিনেত্রীর জন্য এই শর্তের কারণ কি? সে উত্তরে প্রযোজক ভিকি রজনী বলেন, ‘টাইগার ইতিমধ্যে তারকা বনে গেছে। আর এ ছবির মাধ্যমে নিধির অভিষেক হবে। ও প্রতিভাবান মেয়ে। আমরা ওর মধ্যে প্রয়োজনীয় সম্ভাবনা দেখেছি। আমরা চাই না সে বিভ্রান্ত হোক। শর্তটি তার জন্য ভালোই হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে