,

নগ্নতা নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ নেই: রণবীর সিং

বিনোদন ডেস্ক :‘সাওয়ারিয়া’ ছবিতে নগ্নতা প্রসঙ্গে ডেবিউ ছবিতেই ঝড় তুলেছিলেন রণবীর কাপুর৷ তারপর বহু জল গড়িয়ে গিয়েছে৷ ইতিমধ্যে বলিপাড়ায় আর এক রণবীরের উত্থান হয়েছে এবং নয়া প্রজন্মের ব্যাটন তিনি বয়ে নিয়ে চলেছেন দক্ষতার সঙ্গেই৷ এবার তাঁর ‘ফ্রন্টাল ন্যুডিটি’ নিয়ে ঝড় উঠেছে সিনেমহলে৷ আর সব সমালোচনার জবাব দিয়ে অভিনেতা জানালেন, নগ্ন হতে তাঁর কোনও আপত্তি নেই৷

ranveer-singh_web

নিঃসন্দেহে এই সময়ের হিন্দি সিনেমার দুনিয়ায় সবথেকে সমালোচিত অভিনেতা রণবীর সিং৷ বিশেষত ‘বাজিরাও মস্তানি’ পরবর্তী সময়ে তাঁকে নিয়ে আলোচনা আরও বেড়েছে৷ সেই রণবীরকেই ‘বেফিকরে’ ছবির ট্রেলারে যেভাবে দেখা গিয়েছে তাতে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ একদা বলিউডে শার্ট খুলেই বাজিমাত করতেন সলমন খান৷ পরে সিক্স প্যাক অ্যাবস দেখানোর ঠেলায় বহু নায়কই সেই কায়দা অনুসরণ করেছেন৷ কিন্তু রণবীর এগিয়েছেন আরও এক ধাপ৷ আর তিনি যেরকম সাবলীলভাবে ফ্রন্টাল ন্যুডিটির বিষয়টি দেখেছেন সেটিও উল্লেখ্য৷ নগ্নতা নিয়ে সমস্ত সমালোচনার জবাব দিয়ে রণবীর জানালেন, “অভিনেতার নগ্ন হওয়া মানে আক্ষরিক অর্থে নগ্ন হওয়া বোঝায় না৷ তাঁরা যা অনুভব করেন না সেটাই এমনভাবে অভিনয় করেন যাতে দর্শক তাঁর অভিনয়টা বুঝতে না পারে৷ ভাবে সত্যিই তিনি একই অনুভবে ভাবিত হচ্ছেন৷” তবে অনেক অভিনেতাই সেই আবেগ সঞ্চারের ক্ষেত্রে নানারকম ‘ট্রিক’ ব্যবহার করেন৷ কিন্তু রণবীর তা করতে নারাজ৷ অভিনেতা হিসেবে তিনি তাঁর সর্বস্ব দিয়েই আবেগ-অনুভব দর্শকের মনে পৌঁছে দিতে চান৷ আর তাই তিনি জানাচ্ছেন, নগ্নতা তাঁর কাছে অন্য মাত্রা ও অর্থ নিয়ে আসে৷ নগ্নতার সঙ্গে তাঁর সত্তার কোনও বিরোধ নেই৷ তিনি যাই পরুন না কেন, সেটি বাহ্যিক উপকরণ মাত্র৷ সত্তার প্রশ্নে নগ্নতা যে কাজ করে না, সেটাই আরও একবার সিনেমহলকে জানিয়ে দিলেন রণবীর৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে