,

মেয়েকে সাঁতার শেখাতে কোচের দায়িত্বে সাকিব!

shakib2স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ শেষ, এবার অপেক্ষা টেস্ট সিরিজ শুরুর। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। দীর্ঘতম সংস্করণের ক্রিকেট শুরুর আগে প্রস্তুতিতে ব্যস্ত এখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুক্রবার থেকেই আনুষ্ঠানিকভাবে টেস্টের প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

শনিবারও টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মাঠের প্রস্তুতি শেষে হোটেল র‌্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ফিরে সুইমিং পুলে সাঁতার কাটেন ক্রিকেটাররা। এরই ফাঁকে হঠাৎ দেখা গেলো মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে সুইমিংপুলে নেমেছেন সাকিব।

মেয়েকে পানিতে ভাসিয়ে সাঁতার শেখানোর চেষ্টা করছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ছবিতে দেখে মনে হচ্ছে মেয়েকে সাঁতার শেখাতে কোচের দায়িত্বে মগ্ন সাকিব। সেই ছবি আবার সাকিব নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেছেন। সেখানে শুধু লিখেছেন, সুইমিং সেশন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা