,

আত্মঘাতী স্কোয়াডের এক নারী জেএমবি গ্রেফতার

1-2নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে জেএসবির আত্মঘাতী স্কোয়াডের এক নারী সদস্যকে আটক করা হয়েছে। আটক জেএমবি সদস্য মোছা. আকলিমা (২৫) খাতুন কাজিপুর উপজেলার বড়ইতলা পশ্চিমপাড়া গ্রামের আজিজের মেয়ে। রোববার ভোর রাতে দিকে ডিবি পুলিশ সদর থানার কড্ডার মোড় এলাকা থেকে তাকে আটক করেন। সে এর আগে আটক জেএমবি সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী ছিল। রবিবার বিকেলে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরন করেছেন। আদালত আগামী মঙ্গলবার রিমাণ্ড শুনানীর দিন ধার্য্য করেছেন।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, ২০১৫ সালের কোরবানী ঈদের পরের দিন জেএমবি নেতা তালহা ওরফে রবিন জেএমবি সদস্য আছিয়াদের বাড়ি আসলে সে আছিয়াদের বাড়ি যায় ও আটক রাজিয়া, সালমা, শাকিলা এবং তালহার সঙ্গে গোপন বৈঠক করে। সে আত্মহত্যা স্কোয়াডের সদস্য বলেও স্বীকার করেছেন।

এছাড়াও আকলিমা জেএমবির হয়ে কাজ করার জন্য নারী আত্মঘাতী দলের সদস্য সংগ্রহ করতেন বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বিকেলে তাকে কাজীপুর থানার মামলা নং ১(৯)২০১৬ এর পলাতক আসামী হিসাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

কোট পরিদর্শক শহীদুল্লাহ জানান, ৫ দিনের রিমাণ্ড চেয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত মঙ্গলবার রিমাণ্ড শুনানীর দিন ধার্য্য করে তাকে জেলহাজতে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা