,

ক্ষিপ্ত হয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নায়িকা বুবলীর

shobnomবিনোদন ডেস্ক : অনুমতি ও ব্যক্তিগত যোগাযোগ ছাড়াই সংবাদ প্রকাশে বেশ কয়েকটি গণমাধ্যমের ওপর ক্ষিপ্ত হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। ১৫ অক্টোবর শনিবার ফেসবুকে তথ্যমন্ত্রীর নিকট অনাকাঙ্ক্ষিত সংবাদ প্রকাশের বিষয়টি নজরে নেওয়ার আবেদন জানিয়েছেন।

ফেসবুকে বুবলী লিখেছেন, আমি শতভাগ একমত সুপারস্টার শাকিব খানের সঙ্গে। এখন বেশ কিছু অনলাইন পোর্টাল ও কিছু নিউজ পেপার নিজেদের সস্তা পাবলিসিটির জন্য ও পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের (শিল্পীদের) সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করে কিছু মিথ্যা, ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ করে থাকেন, যার মধ্যে ব্যক্তিগত সংবাদই বেশি মসলা দিয়ে প্রকাশ করা হচ্ছে এবং আমাকে নিয়ে একের পর এক এসব সংবাদ করেই যাচ্ছে। কেউ কেউ হিংসার বশবর্তী হয়েও এসব নিউজ করাচ্ছে বলে আমি নিশ্চিত।

যা দেখে আমরা নিজেরাই অবাক হই যে এসব কি নিউজ নাকি স্রেফ কৌতুক করা হচ্ছে শিল্পীদের নিয়ে?

কতিপয় সাংবাদিকদের মান নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী লিখছেন, এরা কি সাংবাদিক নাকি মানসিকভাবে ভারসাম্যহীন তা আমার বোধগম্য নয়। এই কিছু কিছু মানসিকভাবে অসুস্থ সাংবাদিকদের জন্য সব সাংবাদিকদের নিয়ে মানুষ নেতিবাচক কথা বলে। যথাযথ মনিটরিং এর এর অভাবে এসব অসুস্থ তথাকথিত সাংবাদিক আরো অসুস্থ সংবাদ করার সুযোগ পাচ্ছে।

তথ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বুবলী লিখেছেন, তাই আমি একজন সাধারণ নাগরিক এবং একজন শিল্পী হিসেবে মাননীয় তথ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো উনি যেন এই মনিটরিং এর ব্যাপারে একটু নজর দেন এবং সবাইকে এসব ব্যাপারে সচেতন থাকার জন্য অনুরোধ করছি। আর আমি সেসব সাংবাদিকদের স্যালুট জানাই যারা নিজেদের পেশার প্রতি শ্রদ্ধা রেখে, শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের সাথে যোগাযোগ করে সঠিক সংবাদ পাঠকদের দিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা