,

ইন্দোনেশিয়ায় সেতু ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক :ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে সেতু ধসে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রবিবার দুটি ছোট দ্বীপ সংযোগকারী ওই সেতু ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

image-2262

পুলিশ কর্মকর্তা আরেন্দ্রা ওয়াহয়ুদি বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে অনেক মানুষ একটি ধর্মীয় অনুষ্ঠান যাওয়ার পথে সেতু অতিক্রমকালে সেতুটি ধসে পড়ে। এতে কিছু মোটরসাইকেলও পানিতে পড়ে যায়। সমুদ্র তলদেশ থেকে সেতুটি দুই মিটারেরও কম উচ্চতায় ছিল। দুর্ঘটনার শিকার অনেকেই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে। নিহতদের সবাই স্থানীয় বলেও জানান তিনি।

এদিকে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মীরা স্থানীয় সময় রাত ৯টার দিকে উদ্ধার কাজ বন্ধ করেছেন। সোমবার ভোরে পুনরায় উদ্ধার কাজ শুরু হবে বলে সংস্থাটির মুখপাত্র জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা