,

ইংল্যান্ডের বিপক্ষে মাজিদের সেঞ্চুরি

161709mazid-50-2_kalerkantho_pictureইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন আব্দুল মাজিদ। বিসিবি একাদশের এই ওপেনিং ব্যাটসম্যান লাঞ্চের আগেই সেঞ্চুরি করতে পারতেন। কিন্তু পেশিতে টান লাগায় তখন অবসরে গিয়েছিলেন। ৮৬ বলে ৯২ রান তখন তার। দলের ৬ উইকেট পড়ার পর আবার ব্যাটিংয়ে নামেন মাজিদ। ২৫ বছরের খেলোয়াড় ৯০ বলে সেঞ্চুরি করেন। ৯৫ বলে ১০৬ রান করে ফিরে আসেন। চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ২৯৪ রানে অল-আউট হয়েছে। স্পিনার জাফর আনসারি ৪, গ্যারেথ বেটি ২ উইকটে নিয়েছেন। পেসার স্টুয়ার্ট ব্রডের শিকার ২ উইকেট।

মাজিদ ঘরোয়া ক্রিকেটের তারকা পারফর্মারদের একজন। কিন্তু খুব আলোচিত নন কখনো। ইংল্যান্ডের সামনে এমএ আজিজ স্টেডিয়ামে তাই চমক হয়েই আসেন তিনি। আউটফিল্ডের ধীরগতির কারণে প্রথম সেশনে সেঞ্চুরি করতে পারেননি। তার সাথে ওপেন করে অধিনায়ক সৌম্য সরকার ৪ রানে আউট হন। তরুণ নাজমুল হোসেন শান্তর সাথে ৭৯ রানের জুটি গড়েন মাজিদ। দারুণ সব শট খেলছিলেন মাজিদ। ১ উইকেটে ১২৭ রানে লাঞ্চে যান তারা। কিন্তু মাজিদ ফেরেন আরো পরে।

মাঝের সময়টাতে মুমিনুল হক ১ রানে আউট হয়েছেন। মোসাদ্দেক হোসেন ও নাজমুল ইংলিশ বোলারদের পরীক্ষা নিলেন। তারা ৭৭ রানের জুটি গড়েন। মোসাদ্দেক ৪৯ বলে ৩ ছক্কা ২ চারে ৪৭ রান করেন। আর নাজমুল ১৩০ বলে ৯ বাউন্ডারিতে ৭২ রানের ইনিংস খেলেন।

তবে এদিন নিঃসন্দেহে সবাইকে ছাপিয়ে আলোচনায় মাজিদ। ময়মনসিংহের ব্যাটসম্যান এই মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে দুটি সেঞ্চুরি করেছেন। ৫টি ফিফটি ছিল। ময়মনসিহের খেলোয়াড় তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন ভিক্টোরিয়ার হয়ে খেলে। গড় ছিল ৪৪.১২। শীর্ষ রান সংগ্রাহের সাথে ছিল মাত্র ১৩ রানের ব্যবধান।

সেই মাজিদ গত ৮ অক্টোবরই জাতীয় লিগে ঢাকা বিভাগের হয়ে খেলেছেন ৯৬ রানের ইনিংস। ৪২টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৪৯.০০ গড়ে ২৬২৭ রান তার। সেঞ্চুরি ৬টি। সর্বোচ্চ রানের ইনিংসটি হার না মানা ২৫৩। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫ ম্যাচে তার সেঞ্চুরি ৪টি। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে তার সেঞ্চুরি প্রমাণ করলো, তার ওপর ভবিষ্যতেও চোখ রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে