,

ব্রিকস সম্মেলনের আলোচিত ৫ বিষয়

brich-550x309ভারতের গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে অষ্টম ব্রিকস সম্মেলন। সম্মেলনের মঞ্চে এক হয়েছেন ব্রাজিল, রাশিয়া, চীন, ভারতও দক্ষিণ আফ্রিকার সরকারপ্রধান। অর্থনৈতিকভাবে শক্তিশালী ৫ রাষ্ট্রের নেতাদের মিলনমেলায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সময়.কম এর পাঠকদের জন্য উপস্থাপন করা হল:
রোববার ব্রিকস সম্মেলনের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এই দেশ শুধুমাত্র সন্ত্রাসীদের আশ্রয়দাতা নয়। এটি সন্ত্রাসবাদের মানসিকতা তৈরির কারখানা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে সন্ত্রাসবাদ সৃষ্টির আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’
সম্মেলনে মোদি আরো বলেন, ২০১১ সালে সারা বিশ্বের উদিয়মান অর্থনৈতিক ৫ টি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত হয়েছে। আর সন্ত্রাসবাদ অর্থনৈতিক উন্নয়নের পথে সবচাইতে বড় বাধা। বৈশ্বিক সমস্যা সৃষ্টি করা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্রিকস সদস্যদেশগুলোকে দৃঢ়ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মোদি।
শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই সময় তারা সন্ত্রাসবাদ বিলুপ করতে একসাথে কাজ করতে ঐক্যমতে পৌছেন। তবে পাকিস্তান বা দেশটির জঙ্গী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদও দলটির নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবে কিনা এ সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলে নি।
শনিবার মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উরি হামলায় ভারতে ১৯ জন সৈনিকের মৃত্যুর ঘটনায় জড়িতদের প্রতি নিন্দা জানান। বৈঠকে ভারত এবং ৩৯ কোটি রুপির অ্যান্টি-এয়ারক্রাফট ডিফেন্স এস-৪০০, এবং ২০০টি কামোভ হেলিকাপ্টার ক্রয়সহ রাশিয়ার সাথে ১৬ টি বৃহত্তর সামরিক চুক্তিতে আবদ্ধ হয়।
চীনের প্রেসিডেন্টের সাথে আলোচনায় ভারত এনএসজিতে অর্ন্তভূক্তির ব্যাপারে চীনের সমর্থন আদায় এবং চীনের অবস্থান জানার চেষ্টা করে ভারত। কিন্তু ভারতের পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র বিকাশ স্বরুপ জানান, চীন ভারতের এনএসজিতে অর্ন্তভূক্তির বিষয়ে কোন মন্তব্য করা হতে বিরত থেকেছে। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এনএসজি নিয়ে শীঘ্রই দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে এবং ওই বৈঠক খুবই সহায়ক হবে।

সূত্র: এনডিটিভি ও দ্য হিন্দু

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে