,

পাকিস্তানের সেরা একাদশে নিজেকেই রাখলেন না ওয়াকার!

waqarস্পোর্টস ডেস্ক : পাকিস্তান যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ৪০০ তম টেস্ট খেলছে তখন পাকিস্তানের সর্বকালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করলেন গ্রেট পেসার ওয়াকার ইউনুস। এই সময় পাকিস্তান দলের মাত্র দুইজন ক্রিকেটার এতে স্থান পেয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পাকিস্তান ছাড়িয়ে গোটা ক্রিকেট বিশ্বের বিখ্যাত একজন ক্রিকেটার এই তালিকায় নেই! তিনি স্বয়ং ওয়াকার ইউনুস!

বর্তমান দলে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার ইউনিস খান এবং উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ স্থান পেয়েছেন সেরা একাদশে। একাদশের অধিনায়ক হিসেবে আছেন ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। টপ অর্ডার ব্যটাসম্যান নির্বাচন করতে গিয়ে রাইট-লেফট কম্বিনেশনের উপর জোর দিয়েছেন ওয়াকার। তাই তার উদ্বোধনী তালিকায় রয়েছেন দুই গ্রেট ক্রিকেটার- হানিফ মোহাম্মদ এবং সাঈদ আনোয়ার। তিন নম্বরে ইউনিস খান এবং চারে স্থান পেয়েছেন জাভেদ মিয়াঁদাদ।

সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের ব্যাটিং পজিশন পাঁচ নম্বরে। তার পরেই আছেন মোহাম্মদ ইউসুফ, ইমরান খান এবং সরফরাজ আহমেদ। ফাস্ট বোলিং কম্বিনেশনে ওয়াকার পছন্দ করেছেন ওয়াসিম আকরাম এবং সাবেক গতিদানব শোয়েব আখতারকে। স্পিন বিষ ছড়ানোর জন্য আছেন মায়াবী ঘাতক আবদুল কাদির। কিন্তু অদ্ভুত কারণেই তিনি নিজেকে এই স্কোয়াডে রাখেননি। অনেকেই বলছে-এটা হয়তো ওয়াকারের বিনয়।

ওয়াকার ইউনুসের সেরা একাদশ: হানিফ মোহাম্মদ, সাঈদ আনোয়ার, ইউনিস খান, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, ইমরান খান(অধিনায়ক), সরফরাজ আহমেদ(উইকেটকিপার), ওয়াসিম আকরাম,আবদুল কাদির এবং শোয়েব আখতার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা