বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

satkania-409x230_32053সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল বশর (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত আবুল বশর তাঁর সহযোগীদের গুলিতে নিহত হয়েছেন। তিনি স্থানীয় জামায়াতের একজন কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ ২৪টি মামলা আছে।

গতকাল শনিবার রাতে উপজেলার ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল বশর উপজেলার মধ্যম কাঞ্চনা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

আজ রোববার সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, জামায়াত কর্মী আবুল বশরের বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ ২৪টি মামলা আছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। খবর পেয়ে গতকাল রাতে তাঁকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে নিয়ে সাতকানিয়া ফেরার পথে ছনখোলা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা আবুল বশরের সহযোগীরা তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলির সময় আবুল বশর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এতে ওসি, একজন কনস্টেবলসহ পুলিশের আট সদস্য আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও বলেন, আবুল বশর তাঁর সহযোগীদের গুলিতেই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, একটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ