,

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছবি তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে ভূইয়া পাড়া এলাকায় মুঠোফোন ক্যামেরায় সোনার বাংলা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছবি তুলতে গিয়ে অপর একটি ট্রেনের নিচে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়া অংশে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ভাদুঘর ভূইয়াপাড়া এলাকার কাউছার মিয়ার ছেলে শুভ (১১) ও আনিস মিয়ার ছেলে পারভেজ (১৪)। এ ঘটনায় রিপন (১২) নামে গুরুতর আহত আরেক শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ছানাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের কে বলেন , সকালে সাড়ে ৯টার দিকে ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় বাড়ির পাশে রেললাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল।
এ সময় রেললাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গেলে তারা মুফোঠোনের ক্যামেরা দিয়ে সেই ট্রেনের ছবি তুলতে গেলে বিপরীত দিকে থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত রিপনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দূত ঢাকায় পাঠায়।download-91

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা