,

এ বার লাইভ মার্ডার দেখুন টিভিতে!

 
বিনোদন ডেস্ক :সন্ধেরাত। ড্রইংরুমে বসে আপনার পছন্দের চ্যানেল দেখছেন। অথবা ঝালিয়ে নিচ্ছেন গোটা দিনের খবরাখবর। হঠাত্ই আপনা থেকেই বদলে গেল পর্দার দৃশ্যগুলো। আপনার চোখের সামনে নৃশংস ভাবে খুন করা হচ্ছে কাউকে। হ্যাঁ, খুনই। কোনও ভাবে আপনি কিন্তু চ্যানেল চেঞ্জ করেননি। আর খবর বা সিরিয়ালের মাঝখানে এই সব দৃশ্য কোনও ভাবেই আসার কথা নয়। কিন্তু চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন লাইভ মার্ডার!

image
অবাক হচ্ছেন তো? এ বার তা হলে বিষয়টা বুঝিয়ে বলা যাক। ‘ওয়াজা তুম হো’— ছবিতে দর্শকদের এই শকটাই দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক বিশাল পাণ্ডে। প্রতি দিনের ক্রাইমকে এ ভাবেই পর্দায় তুলে ধরেছেন তিনি। ইরোটিসিজম, ক্রাইম, থ্রিলার সব কিছু মিলিয়েই চিত্রনাট্য এগিয়েছে। বিষয় ভাবনার দিক থেকে যে একেবারে আলাদা তা বোঝা যাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলক দেখে।
শরমন যোশী, গুরমিত চৌধুরি, রজনীশ দুগ্গল অভিনয় করেছেন এই ছবিতে। এ ছাড়াও সানা খানকে দেখা যাবে বোল্ড অবতারে। আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। ‘হেট স্টোরি ২’ এবং ‘হেট স্টোরি ৩’-এর পর বিশালের এই ছবিটিও দর্শকদের পছন্দ হবে বলেই আশা টিম ‘ওয়াজা তুম হো’-এর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে