,

তানজিন তিশা-ই হচ্ছেন জাজের নতুন নায়িকা!

বিনোদন ডেস্ক :জাজের চমক নতুন হচ্ছেন তানজিন তিশা! এমনটাই জানা গেছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে জাজ মাল্টিমিডিয়ার নতুন চমক হিসেবে আসছেন তানজিন তিশা। তিনিই হবেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার পরবর্তী ছবি ‘ধেৎতেরিকি’-এর আরেক নায়িকা। রোশানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করবেন । ‘ধেৎতেরিকি’ ছবির পরিচালক শামীম। তবে সূত্রের খবর দিয়ে তানজিন তিশার বিষয়টি শতভাগ নিশ্চিত করছে না কালের কণ্ঠ। যদিও দেশের শীর্ষ সারির একজন অভিনেতা ‘সূত্র’এর ওপর নাখোশ। কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো এই সূত্রের মাধ্যমেই বড় বড় খবরগুলোকে সামনে নিয়ে এসেছে।

093457tanjin_tisha_kalerkantho_pic

জাজের নতুন এই ছবিতে কয়েকটি নতুন মুখের কথা শোনা যায়। ভারতের অদিতিকেও এই ছবিতে চুক্তিবদ্ধ করার কথা ছিল। জাজ কর্তারা চেয়েছিলেন ভারতের কোনো নায়িকাকে যুক্ত করতে। এজন্য ভারতে যাতায়াতও করা হয়েছে। কিন্তু ফলাফল শূন্য। সবকিছু বাদ দিয়ে এখন ঘরের মেয়ে তিশাকেই নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কিছুদিন আগে হাবিব ওয়াহিদের ‘ওরে মন বেপরোয়া কেন আজ’গানের মডেল হিসেবে কাজ করেছেন তানজিন তিশা। আবারো মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে তানজিন তিশা বলেছিলেন, কিছুদিন আগে বলেছিলাম, আমি আর মিউজিক ভিডিওতে কাজ করবো না। কারণ দুই থেকে তিন মাসের মধ্যে চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছি। এদিকে তানজিন তিশা কোন চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন? আর এই যে সময়ের যে ব্যবধান তিশা বলেছিলেন সেটাও জাজের নতুন ছবির যাত্রা শুরুর সাথে মিলে যায়।

মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও জলি। এরপর কে হবেন জাজের ঘরের নতুন মুখ? নামটি সঠিকভাবে বলতে পারলেই পুরস্কারস্বরূপ জাজের পক্ষ থেকে মিলবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। জাজ মাল্টিমিডিয়ার পেজে এমন ঘোষণাই দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ দর্শকেরা একটা নাম তো আর বানিয়ে বলতে পারেন না। এমন কারো নাম বলতে হবে যা পূর্বে আলোচিত। এক্ষেত্রে ভারতের কোনো নতুন নায়িকার কথা বাদ দিতেই হবে। দেশের কারো নাম বলতে গেলে আলোচিত কারো নামই বলতে হবে। সেক্ষ্ত্রেও তিশা এগিয়ে। এর আগের একটি ছবিতে তানজিন তিশার নাম একাধিকাবার উচ্চারিত হলেও সেটা বাস্তবে দেখা যায় নি। তবে এবার দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে