,

হিলারির ড্রাগ টেস্ট করুন: ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক :আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন তাদের সর্বশেষ বিতর্কের আগে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করেছেন।তিনি বুধবার পরবর্তী বিতর্কের আগে তাদের দুজনের ড্রাগ টেস্ট দেয়ার প্রস্তাব করেছেন। নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে ট্রাম্প আরো অভিযোগ করেন যে তার বিরুদ্ধে নির্বাচন কারচুপি হচ্ছে।

image-2136

হিলারি শিবির থেকে অবশ্য বলা হচ্ছে উপায় না দেখে ট্রাম্প নির্বাচনকে হেয় করার চেষ্টা করছেন। যৌন হয়রানির নানা বিতর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে সমর্থন হারাচ্ছেন ট্রাম্প।

এর আগে অভিযোগকারীদের একজন, সামার জারভোস অভিযোগ করেছেন, ২০০৭ সালের দিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে ট্রাম্প ওই ঘটনা ঘটিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের সতর্ক করে বলেছেন, নভেম্বরের নির্বাচনে আসলে গণতন্ত্রের উপরই ভোটাভুটি হতে যাচ্ছে। একজন প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সৎ ব্যক্তি নন বলেও তিনি মন্তব্য করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে