,

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপওা  দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

dc-picবিশেষ প্রতিনিধি : গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের র‌্যালী ও আলোচনা সভা জেলা সমাজ সেবা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস  নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সমাজকর্মী মো. পারভেজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মামুন, দৃষ্টি প্রতিবন্ধী মো. শফিক, মো. আনোয়ার, হেদায়েতুল ইসলাম মুন্না। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়। তারা সুস্থ্য স্বাভাবিক মানুসের মতোই এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সরকারের বিভিন্ন স্তরের মানুষ যদি সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ায় তাহলেই তারা আরও এগিয়ে যাবে এবং তাদের মানসিক শক্তি বাড়বে। আত্মনির্ভরশীল হতে পারবে সমাজ আরও উন্নত হবে। অনুষ্ঠান শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে